নাপা এক্সট্রার কী কাজ ? বয়স অনুযায়ী কোন রোগের জন্য নাপা এক্সট্রা খাওয়া সঠিক

**Sub Title:** নাপা এক্সট্রা খাওয়ার সঠিক সময়, উপকারিতা, ব্যবহার ও সতর্কতা সম্পর্কে সম্পূর্ণ গাইড

0

নাপা এক্সট্রা ব্যবহার, উপকারিতা ও সতর্কতা

আমাদের দেশে বহুল ব্যবহৃত একটি পরিচিত ওষুধ হল নাপা এক্সট্রা । সাধারণত জ্বর, মাথাব্যথা বা শরীর ব্যথা হলে অনেকেই প্রথমেই এই ট্যাবলেটটি খাওয়ার কথা ভাবেন। এর প্রধান উপাদান হলো প্যারাসিটামল ও ক্যাফেইন, যা দ্রুত ব্যথা ও জ্বর কমাতে  ভূমিকা রাখে। তবে যেকোনো ওষুধের মতো এটিও সঠিক নিয়মে ও প্রয়োজন অনুযায়ী খাওয়া উচিত।

কখন নাপা এক্সট্রা খাওয়া যায়

শরীরের তাপমাত্রা কমানোর জন্য নাপা এক্সট্রা খাওয়া হয় । ভাইরাল ফিভার, ঠান্ডা-জ্বর বা মৌসুমি জ্বরের ক্ষেত্রে এটি আরাম দেয়। এছাড়া মাথাব্যথা, মাইগ্রেনের ব্যথা, দাঁতের ব্যথা, শরীর ব্যথা, কোমর ব্যথা, মাসিকের সময় তলপেটে ব্যথা-এসব সমস্যায়ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নাপা এক্সট্রা খাওয়া হয়। অনেক সময় সর্দি-কাশির কারণে শরীর ম্যাজম্যাজ করলে এই ওষুধ সাময়িক স্বস্তি দেয়।

নাপা কোন কোন রোগে ব্যবহার করা হয়

নাপা এক্সট্রা মূলত ব্যথানাশক ও জ্বর কমানোর ওষুধ। এটি যে সমস্যাগুলোতে বেশি ব্যবহৃত হয়-

  • জ্বর
  • মাথাব্যথা
  • মাইগ্রেন
  • দাঁতের ব্যথা
  • গলা ব্যথা
  • মাংসপেশির ব্যথা
  • পিঠ ও কোমর ব্যথা
  • মাসিকের ব্যথা
  • ঠান্ডা বা ফ্লু-জনিত শরীর ব্যথা

তবে নাপা এক্সট্রা কোনো রোগ সারানোর ওষুধ নয় শুধু উপসর্গ কমায়।

কত বয়সের মানুষ খেতে পারবে নাপা এক্সট্রা

সাধারণত ১২ বছর বা তার বেশি বয়সের মানুষ নাপা এক্সট্রা খেতে পারে। ছোট শিশুদের এই ওষুধ খাওয়ান যাবে না, কারণ এতে ক্যাফেইন থাকে। শিশুদের ক্ষেত্রে সাধারণ প্যারাসিটামল সিরাপ বা নির্দিষ্ট ডোজের ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। বয়স্ক মানুষও এটি খেতে পারেন, তবে তাদের লিভার, কিডনি বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Napa Extra খাওয়ার নিয়ম ও সতর্কতা

প্রাপ্ত-বয়স্ক মানুষ সাধারণত ১টি ট্যাবলেট ৬-৮ ঘণ্টা পর পর খেতে পারবে, তবে দিনে নির্দিষ্ট মাত্রার বেশি খাওয়া উচিত নয়। খালি পেটে না খেয়ে ভরা পেটে খেতে হবে নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা খাওয়া থেকে বিরত থাকতে হবে  যাদের লিভারের সমস্যা আছে এছারাও যারা নিয়মিত অ্যালকোহল পান করেন বা অন্য প্যারাসিটামলজাত ওষুধ খাচ্ছেন। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদেরও ডাক্তারের পরামর্শ ছাড়া নাপা এক্সট্রা খাওয়া উচিত নয়।

উপসংহার

নাপা এক্সট্রা জ্বর ও বিভিন্ন ধরনের ব্যথা কমাতে দ্রুত কাজ করে ,এছাড়াও এটি যেহেতু উপসর্গ উপশম করে, তাই দীর্ঘদিন সমস্যা থাকলে বা বারবার জ্বর-ব্যথা হলে নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তা না হলে সুস্থ  হয়ার চেয়ে অসুস্থ হতে হবে তাই সঠিক নিয়মে ও পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে নাপা এক্সট্রা।

Leave A Reply